নিয়ন্ত্রনহীন মালবাহী গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১ - The News Lion

নিয়ন্ত্রনহীন মালবাহী গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১

 


দি নিউজ লায়ন;   নিয়ন্ত্রনহীন মালবাহী গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল বাইক চালকের। মুর্শিদাবাদের  আন্দি এলাকায় বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।  মৃতের নাম আমিরুল শেখ (২২)। তাঁর বাড়ি স্থানীয় খোরজুনা গ্রামে। ঘটনায় বাইকের পিছনে বসে থাকা অপর যুবক সাইদুল শেখও আগুনে জখম হয়েছেন।


 তাঁকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। মালবাহী গাড়ি কে আটক করা হলেও চালক ও খালাসি পলাতক।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন   রাজ্য সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে মালবাহী গাড়িটি যাচ্ছিল।


 সেই সময় আন্দি বাজারের কাছে উল্টো দিক থেকে বাইকটি আসছিল। এরপর হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উভয়কে মুখোমুখি ধাক্কা মারলে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। বাইক চালক পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। অপর বাইক আরোহী বাইক থেকে কিছুটা দূরে ছিটকে পড়েন। স্থানীয়দের তৎপরতায় দুই বাইক আরোহী কে উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.